মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৩:৪২ পূর্বাহ্ণ
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও  ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনবানী ও প্রতিদিনের সময় (অনলাইন) পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছিলেন। তার শারীরিক অবস্থা ভীষণ অবনতি দেখা দিলে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হান। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করা হয়। হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মোঃ খালেদুজ্জামান তিনি মুকুলের হার্টের এনজিওগ্রাম করেন এবং হার্টের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ না করে আজ মঙ্গলবার দুপুরে সহকারি অধ্যাপক ডাক্তার রেফাজউদ্দিনের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এই চিকিৎসায় প্রচুর টাকার প্রয়োজন হবে বলেও  চিকিৎসাকরা জানিয়েছেন। তারপরও হায়াত মউথ আল্লাহর হাতে।
অসুস্থ মোঃ নজরুল ইসলাম মুকুল সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন