রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

রুয়েট অ্যালামনাইদের সংযুক্ত করবে ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক'

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৫:২৮ পূর্বাহ্ণ
রুয়েট অ্যালামনাইদের সংযুক্ত করবে ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক'
রুয়েট অ্যালামনাইদের সংযুক্ত করবে ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক'

রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অ্যালামনাইদের জন্য ‘RUET Alumni Network’ নামের একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। গত ৭এপ্রিল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়।

ডিএসডব্লিউ দপ্তরের একটি উইং ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড অ্যালামনাই প্লেসমেন্ট সেন্টার’ এর পরিচালক এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক সাবেক শিক্ষার্থীকে প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: সামিউল হাবিব সহ সংশ্লিষ্টরা।

নতুন এই প্ল্যাটফর্মে অ্যালামনাইদের জন্য অভ্যন্তরীণ সংযোগ স্থাপন, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরি অনুসন্ধান, ব্লগ পোস্ট করার সুযোগ, এলাকা ভিত্তিক রক্তের অনুসন্ধানের ব্যবস্থা, একত্রে তথ্য প্রচারের (ব্রডকাস্ট) সুবিধা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও প্রচারণা এবং দুর্যোগ বা মানবিক সহায়তায় ফান্ড রেইজিংসহ নানা সুবিধা রাখা হয়েছে।

https://alumni.ruet.ac.bd ঠিকানার ওয়েবসাইটের মাধ্যমে নিজেরা সংযুক্ত হওয়ার পাশাপাশি অন্যান্য সাবেক শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশনে উৎসাহিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। ওয়েবসাইটটির বিশেষত্ব হলো ভেরিফিকেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রোভিশনাল সার্টিফিকেট যাচাই করে সংযুক্ত করা হবে। ফলে ভুয়া আইডি বানানো এবং প্রতারণার বিড়ম্বনা পোহাতে হবে না অ্যালামনাইদের। উল্লেখ্য নিবন্ধনের জন্য কোনো ফি প্রয়োজন হবে না।

এ উদ্যোগের বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের তথ্য সংগ্রহসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। তারা যেন রুয়েটকে সহায়তা করতে পারেন এবং বর্তমান শিক্ষার্থীরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ পেতে পারেন, সেজন্য রুয়েট অ্যালামনাই নেটওয়ার্কের ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়। আজ এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হলো।”

এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ছাত্রকল্যাণ দপ্তর এবং ওয়েবসাইটটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ওয়েবসাইটটির তৈরি এবং উন্নয়ন কার্যক্রমে যুক্ত রুয়েটের ইটিই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রহমান বলেন,"রুয়েটের অফিসিয়াল অ্যালামনাই ওয়েবসাইটটি প্রাথমিকভাবে আমাদের বিভাগীয় প্রজেক্ট হিসেবে শুরু হয়। পরবর্তীতে সাইফ স্যারের আগ্রহে প্রকল্পটি আরও গুরুত্ব পায় এবং উন্নয়নের মাধ্যমে প্রোডাকশন লেভেলে নিয়ে আসা হয়।"

তিনি জানান, এটি রুয়েটের প্রথম অফিসিয়াল অ্যালামনাই প্ল্যাটফর্ম, যেখানে অ্যালামনাইদের সকল তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। পূর্বে কোনো কেন্দ্রীয় ডাটাবেজ না থাকায় এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যালামনাইদের কর্মস্থল, উচ্চশিক্ষা, গবেষণা, ঠিকানা, যোগাযোগ নম্বরসহ বিস্তারিত তথ্য একস্থানে পাওয়া যাবে এবং যে কেউ সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া অ্যালামনাইদের লেখালেখি, ব্লাড ডোনেশন, ফান্ড রেইজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার ইতোমধ্যে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উদ্যোগটির মাধ্যমে রুয়েটের অ্যালামনাইদের মধ্যে একটি সমন্বিত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা, কর্মসংস্থান অনুসন্ধান ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভবিষ্যতে এ প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ