শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় মাদক-সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে গুরুতর জখম, ঢামেকে ভর্তি

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১১:৪২ পূর্বাহ্ণ
খুলনায় মাদক-সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে গুরুতর জখম, ঢামেকে ভর্তি

মো: আল-মাহফুজ শাওন,খুলনা:

খুলনা মহানগরীর সদর থানার নতুনবাজার চর মসজিদ এলাকায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়েছে।

আহত যুবকের নাম মো. রাব্বি খান (৩০)। তিনি নতুনবাজার এলাকার বাসিন্দা এবং শেখ জুয়েলের ছেলে।

 

স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য জনি (২৫) এবং তার সঙ্গে থাকা মুখোশধারী আরও ১০ থেকে ১২ জনের একটি দল রাব্বি খানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই পায়ের হাঁটু, ডান হাতের কনুইয়ের ওপর এবং পিঠের ডান পাশে এলোপাতাড়িভাবে কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

 

হামলার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আশিক গ্রুপের সদস্যরা রাব্বি নামে এক যুবককে কুপিয়েছে বলে জানতে পেরেছি। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের সহিংস ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে আহত রাব্বি খানের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ