বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

নলডাঙ্গার মাধনগরে রেলওয়ের পুকুর ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ; নীরব কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ০৫:০২ অপরাহ্ণ
নলডাঙ্গার মাধনগরে রেলওয়ের পুকুর ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ; নীরব কর্তৃপক্ষ

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ে মন্ত্রণালয়ের মালিকানাধীন ব্রিটিশ আমলের একটি পুকুর ভরাট করে অবৈধভাবে মাসুদ রানা সহ কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে দোকানপাট নির্মাণের করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে সরকারি এই জলাশয় দখল করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছে। দিনের পর দিন মাটি ফেলে পুকুরটি ভরাট করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়েই দখলদাররা সরকারি সম্পত্তি দখল করে ব্যবসায়িক স্থাপনা গড়ে তুলছে।

সরেজমিনে দেখা যায়, মাধনগর রেলওয়ে স্টেশনের সামনের পুরোনো পুকুরটির বড় একটি অংশ ইতোমধ্যে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সেখানে টিনশেড ও আধাপাকা দোকান নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের ভাষ্য, একসময় এই পুকুরটি স্টেশন এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আশপাশের মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। কিন্তু ধীরে ধীরে প্রভাবশালীদের দখলদারিত্বে পুকুরটির অস্তিত্বই এখন হুমকির মুখে।

স্থানীয় বাসিন্দা মাতেনূর রহমান মৃধা বলেন,“এটি ব্রিটিশ আমলের রেলওয়ের পুকুর। বহু বছর ধরে মানুষ এই পুকুরটি দেখে আসছে। এখন মসজিদের সামনের এই পুকুরটি পরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে। সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা হলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে আমরা খুবই উদ্বিগ্ন।”

আরেক স্থানীয় বাসিন্দা রবিউল আলম বলেন,“সরকারি সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ রেলওয়ের জায়গা প্রকাশ্যে দখল হয়ে যাচ্ছে। আমরা বারবার বিষয়টি নিয়ে কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাইনি। দ্রুত এই দখল বন্ধ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন।”

স্থানীয়দের অভিযোগ, প্রথমে পুকুরের একাংশে মাটি ফেলা হয়। এরপর ধীরে ধীরে পুরো জায়গা দখলের উদ্দেশ্যে দোকান নির্মাণ শুরু হয়। বর্তমানে একাধিক দোকান নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে সরকারি সম্পত্তি যেমন বেহাত হচ্ছে, তেমনি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ বলেন,“আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। আমি কোনো অবৈধ কাজ করছি না। বর্তমানে দোকান নির্মাণ কাজ আমার বন্ধ রয়েছে। যদি কোনো অভিযোগ থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করুক। তদন্তে যা সত্য প্রমাণিত হবে, সেটিই মেনে নেওয়া হবে।”

মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন,“রেলওয়ের জায়গা দখলের বিষয়টি আমাদের জানা আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন,“সরকারি জমি বা রেলওয়ের সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই। বিষয়টি লিখিতভাবে জানানো হলে কিংবা তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগকে সঙ্গে নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি জমি ও জলাশয় দখলের ঘটনা দিন দিন বাড়ছে। রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্পত্তিও দখলমুক্ত রাখা যাচ্ছে না। সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। অন্যথায় একের পর এক সরকারি জায়গা প্রভাবশালীদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, মাধনগরের এই পুকুরটি শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার ঐতিহ্য ও সরকারি সম্পদ। তাই দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, পুকুর পুনরুদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো সরকারি জমি বা জলাশয় এভাবে দখল না হয়, সে জন্য কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনারও আহ্বান জানান তারা।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ