বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইক মুখোমুখি সংঘর্ষে মা সহ ছেলে সন্তান নিহত

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১১:২১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইক মুখোমুখি সংঘর্ষে মা সহ ছেলে সন্তান নিহত

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এঁকেই পরিবারের দুইজন নিহত এবং একজন বোন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর ডিএম ইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের বানাগাঁও গ্রামের ধীরেন সিংহের স্ত্রী সুধো বালা (৩৭) এবং তার সন্তান সার্জেন সিংহ (২৬)। আহত হয়েছেন একই ইউনিয়নের বিনত সিংহের স্ত্রী মেজানি রানী, নিহত সুধো বালার বোন।

স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুই বোন সার্জেন সিংহের মোটরবাইকে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম ইস্কুলের সামনে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরবাইক টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সার্জেন সিংহ ও মেজানি রানী।

খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথেই ছটফট করে সার্জেন সিংহ মারা যান। মেজানি রানী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের সুত্রে জানা গেছে সংঘর্ষে মোটরসাইকটি একবারে দুমড়ে-মুচড়ে যায় এবং সার্জেন সিংহের হেলমেটও ভেঙ্গে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

খবর পেয়ে সাথে সাথেই বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ