বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

মামলার রহস্য উদঘাটনে বিশেষ সম্মাননা পেলেন অফিসার ইনচার্জ মো: জেল্লাল হোসেন

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০৬:৪০ অপরাহ্ণ
মামলার রহস্য উদঘাটনে বিশেষ সম্মাননা পেলেন অফিসার ইনচার্জ মো: জেল্লাল হোসেন

মো: আল-মাহফুজ শাওন :

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জেললাল  হোসেন একটি চাঞ্চল্যকর ধর্ষণসহ হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

সম্প্রতি ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, একটি আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার সফল তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনতে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তাকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখার জন্য কালীগঞ্জ থানার ওসি মো. জেয়াল হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা স্মারকটি প্রদান করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান (পিপিএম-সেবা)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলেন, জটিল ও স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে ওসি জেয়াল হোসেনের পেশাদারিত্ব এবং নিষ্ঠা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি ইতিবাচক উদাহরণ। তার এ অর্জন কালীগঞ্জ থানা পুলিশকে আরও উৎসাহিত করবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. জেয়াল হোসেন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, কালীগঞ্জ থানা পুলিশের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

এ সম্মাননা প্রাপ্তিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ