বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

শিশুশ্রম: জাতির ভবিষ্যতের জন্য হুমকি

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ১১:০৯ অপরাহ্ণ
শিশুশ্রম: জাতির ভবিষ্যতের জন্য হুমকি

খাদিজা তুল কোবরা:

শিশুরা একটি দেশের ভবিষ্যৎ নাগরিক এবং সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকের শিশুরাই আগামী দিনে দেশে বড় বড় দায়িত্ব পালন করবে । তাই শিশুদের সঠিকভাবে গড়ে তোলা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

শিশু অবস্থা থেকেই তাদের সুরক্ষা, শিক্ষা ও সঠিক বিকাশ নিশ্চিত করা সম্ভব হলে দেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠবে। কিম্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে এখনো অনেক শিশু জীবিকার তাগিদে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। 

কলকারখানা, হোটেল,রেস্টুরেন্ট, পরিবহন, নির্মাণকাজ, গৃহকর্মসহ নানা ঝুকিপূর্ণ কাজে অসংখ্য শিশু অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছে দিনরাত। এতে তারা শিক্ষা, খেলাধুলা ও স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হচ্ছে। শিশুশ্রমের প্রধান কারণ দারিদ্র্য, অশিক্ষা, সচেতনতার অভাব। শিশুশ্রমবিরোধী আইনের দুর্বল বাস্তবায়নও শিশুশ্রমের অন্যতম প্রধান কারন হিসেবে বিবেচ্য।  অল্প বয়সেই কঠোর পরিশ্রমের ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে তারা দুর্ঘটনা, নির্যাতন ও শোষণের শিকার হয়। ফলে তারা দেশের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ হারায় শিশু বয়স থেকেই। 

শিশুশ্রম বন্ধে নানা পদক্ষেপ গ্রহন করে সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।  সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, সমাজের সচেতন নাগরিক এবং অভিভাবকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকারের উচিত দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা বৃদ্ধি, সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান করা। শিশুশ্রম সামাজিক সমস্যার পাশাপাশি মানবিক সমস্যাও বটে। তাই এই বিষয়ে সকলকে আরও দায়িত্বশীল হতে হবে।

খাদিজা তুল কোবরা,

শিক্ষার্থী, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ