বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

এইচডব্লিউপিএল ও বিএইচডিএসের উদ্যোগে নারায়ণগঞ্জে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ১২:৩৫ অপরাহ্ণ
এইচডব্লিউপিএল ও বিএইচডিএসের উদ্যোগে নারায়ণগঞ্জে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

মাসুদ মাহাতাব :

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে HWPL (Heavenly Culture, World Peace, Restoration of Light) বিশ্ব শান্তি সংস্থা এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।

রোববার সন্ধ্যায় BHDS-এর ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় মসজিদ এলাকা, মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকা, চাষাড়া রেলওয়ে স্টেশন এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থানরত অসহায় মানুষের হাতে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন BHDS কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সাংবাদিক সাইদুর রহমান, সকাল নারায়ণগঞ্জের সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে BHDS-এর ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন, “মানুষের সেবা করাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিয়মিতভাবে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দারিদ্র্য, ক্ষুধা ও মানবিক সংকট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

খাবার গ্রহণকারী অসহায় মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা HWPL ও BHDS-এর এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, মানবকল্যাণে নিবেদিত এই উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ