বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় পৃথক অ‌ভিযা‌নে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৫:২৫ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় পৃথক অ‌ভিযা‌নে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৮ জুন ২০২৬ (রোববার) রাতে পূর্বের তথ্য ও এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে রাত ৯টা দিকে উপজেলার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. মনিরুল ইসলাম (২৬), পিতা- মৃত ময়েন সিকদার, সাং- মাস্টারপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়।

এরপর রাত ১০টা দিকে উপজেলার পাটুলীপাড়া এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে মো. রনি হোসেন (৩০), পিতা- মকবুল হোসেন, সাং- দিয়ারপাড়া, ভাঙ্গুড়া, পাবনা এবং মো. সোহাগ রানা (২০), পিতা- মো. সোহেল রানা, সাং- পাটুলীপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে দোষী সাব্যস্ত করা হয়।

একই আইনের ৩৬(৫) ধারায় উভয়কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ