বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ পৌরসভার ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৫:৩৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জ পৌরসভার ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

অবকাঠামো ও নাগরিক সেবাকে গুরুত্ব দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা।

সোমবার (২৯ জুন) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের মোট আকার ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩হাজার ৭৮৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৫ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯১৩ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ৫৬ হাজার ২২২ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও রাজস্ব) ৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫১৫ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকা।বাজেটে ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৭২৪ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৩ কোটি ২৯ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫৩০ টাকা, উন্নয়ন খাতে ৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৩২ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।

বক্তব্যে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবির, ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, ৬ নম্বর দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডের কাউন্সিলর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ