সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সাথে সেন্ট্রাল প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৯:৩৮ অপরাহ্ণ
উখিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সাথে সেন্ট্রাল প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

উখিয়া প্রতিনিধি :

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সাথে ফু‌লেল শু‌ভেচ্ছা বিনিময় করলেন বাংলা‌দেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া শাখার নেতৃবৃন্দরা।

(২৯ জুন) সোমবার বিকেল পাঁচটায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা  শাখার পক্ষ থেকে উখিয়া উপজেলা নবাগত  নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে  ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে উখিয়া উপজেলা আরও সমৃদ্ধ, সুন্দর ও উন্নয়নমুখী হয়ে উঠবে, এমনটা প্রত্যাশা সকলের।

উখিয়া উপজেলাবাসি বিশ্বাস করেন, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর কার্যকর উদ্যোগ উখিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। 

 সৌজন্যে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত  ছি‌লেন সেন্ট্রাল প্রেসক্লা‌বের সভাপ‌তি সাংবা‌দিক মোস‌লেহ উদ্দিন, সাধারণ সম্পাদক এন, আলম সিকদার, কার্যকরী সংস‌দের নির্বাহী সদস্য,  সিরাজুল কবির বুলবুল গিয়াস উদ্দিন, জাফর আলম,  না‌ছির উদ্দিন প্রমূখ। 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসন, গণমাধ্যম ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় উখিয়ার সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে।

উখিয়ার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এই নতুন যাত্রা  আরো সুদৃঢ় হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন