বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

খুদে শিক্ষার্থীদের আবদারে ফুটবল উপহার দিলেন ঝিনাইগাতীর ইউএনও

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৫:৪৫ অপরাহ্ণ
খুদে শিক্ষার্থীদের আবদারে ফুটবল উপহার দিলেন ঝিনাইগাতীর ইউএনও

শেরপুর প্রতিনিধি:

ফুটবল খেলার জন্য একটি বলের আবদার নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়েছিল একদল খুদে শিক্ষার্থী। তাদের সেই ছোট্ট আবদার ফিরিয়ে দেননি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। তিনি শিক্ষার্থীদের হাতে একটি ফুটবল তুলে দেন।গতকাল সোমবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকজন খুদে শিক্ষার্থী খেলার জন্য একটি ফুটবল চেয়ে ইউএনওর সঙ্গে দেখা করে। তাদের আগ্রহ ও আন্তরিকতা দেখে তাৎক্ষণিকভাবে একটি ফুটবল কিনে দেওয়ার ব্যবস্থা করেন ইউএনও। বল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।

ইউএনও মো. আল-আমীন বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা প্রয়োজন। খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুদের খারাপ সঙ্গ, মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। তাই শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসা উচিত।

ইউএনওর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তাদের ভাষ্য, প্রশাসনের এমন আন্তরিকতা শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ