বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৫:৪৭ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি:

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমপির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়, শহীদ মিনার প্রাঙ্গণসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. সালমান বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপির জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানাই।”

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ