বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার ও সবজির বীজ বিতরণ

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৮:৫১ অপরাহ্ণ
অষ্টগ্রামে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার ও সবজির বীজ বিতরণ

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ব্র্যাকের উদ্যোগে একজন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে একটি পাওয়ার টিলার এবং গ্রাহকদের মাঝে বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

‎ব্র্যাকের সেন্ট্রাল-২ ডিভিশনের ইটনা অঞ্চলের অষ্টগ্রাম এলাকার আকড়ার বাজার শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার।

‎এ সময় উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, উপজেলা হিসাব ব্যবস্থাপক,আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. নাজমুল হক সিকদার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল রেজা, শাখা ব্যবস্থাপক (দাবি) গোলাম নূর মোহাম্মদ, অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের টিলাহাটি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী তারা বানুর হাতে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। এছাড়াও ব্র্যাকের গ্রাহকদের মাঝে বিনামূল্যে মৌসুমি শাক-সবজির বীজ বিতরণ করা হয়, যাতে তারা পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উন্নতমানের বীজের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং কৃষকদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ