বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০১:১০ অপরাহ্ণ
তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”

নিজস্ব প্রতিবেদক:

আজ ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "উজ্জ্বল বাংলাদেশ" সফলভাবে দুই বছর অতিক্রম করে গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই "উজ্জ্বল বাংলাদেশ" বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়মিত প্রকাশ করে আসছে সংবাদমাধ্যমটি।

এ উপলক্ষে "উজ্জ্বল বাংলাদেশ"-এর সম্পাদক ও প্রকাশক মো: রাজিবুল করিম রোমিও গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন,

“উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণে। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে 'উজ্জ্বল বাংলাদেশ'কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে "উজ্জ্বল বাংলাদেশ" পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এই অঙ্গীকার অব্যাহত রাখা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ