শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালাইয়ে মানবিক উদ্যোগ ৩০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০১:৩৯ অপরাহ্ণ
কালাইয়ে মানবিক উদ্যোগ ৩০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

কালাই জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছ আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার সন্ধ্যায় কালাই বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন। ব্যালেন্স উইদাউট কমপ্রোমাইজ’ স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুষম উন্নয়নে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাঁদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানে মিসেস নাজমা আরা বারী, কালাই থানা বিএনপি আহ্বায়ক মো ইব্রাহিম হোসেন, কালাই থানা যুগ্ম আহ্বায়ক মো মওদুদ আলম সরকার, কালাই থানা যুগ্ম আহ্বায়ক টুকু চৌধুরী, এপিএস শওকত ওসমান শামীম,মো. তৌফিক হাছান বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম,  ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুত্তারুল আলম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএসবি ও আরআইবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ