সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে ৫ জেলে আটক;কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০১:৪৬ অপরাহ্ণ
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে ৫ জেলে আটক;কারাগারে প্রেরণ

‎উপজেলা প্রতিনিধি (খুলনা) :

‎কোবাদক ফরেস্ট স্টেশন এলাকায় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় মাছ শিকারের অভিযোগে পাঁচ  জেলেকে আটক করেছে বনরক্ষী বাহিনী। এ সময় তাদের নিকট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, নিষিদ্ধ জাল সহ মাছ ধরার অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

‎শনিবার (৪ জুলাই)  দিনের শেষের দিকে সন্ধ্যার সময় আড়ফাঙ্গাসিয়া নদীর ট্যাকের খাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে ,  এই অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান। 

‎বনরক্ষী  বাহিনীর তথ্য অনুযায়ী আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম হোসেন (৩২), ফরহাদ হোসেন (২২), আসাদুল হক (১৯), আমিরুল ইসলাম (২৬), এবং আরাফাত হোসাইন (২৫)। 

‎এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আটক জেলেদেরকে কয়রা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন