সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০৫:৩৯ অপরাহ্ণ
নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার দুই আসামিকে রোববার (৫ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় মো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) ও মো. ঝুমুর আলী (৩৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা উভয়েই লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।

অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে ৩০ পুরিয়া অবৈধ হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-৮(ক) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন