বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ১২:৩০ অপরাহ্ণ
বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‎বেরোবি প্রতিনিধি:

‎জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অনুষ্ঠিত হয়ে গেল ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠান। 

‎রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ৩৬ সেকেন্ডের নীরবতা পালন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শহীদ আবু সাঈদের মাতা মনোয়ারা বেগম ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আমার তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এবারের আসরে ছেলেদের ২২টি বিভাগ এবং মেয়েদের ৪টি বিভাগের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী  খেলাগুলোর প্রচলন বর্তমানে কমে গেলেও ফুটবল কিন্তু সবসময়ই আমাদের মাঝে জনপ্রিয়। আমরা শহীদ আবু সাঈদকে বুকে ধারণ করে সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করব এটাই প্রত্যাশা।”

‎আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ভাইয়ের স্মরণে যে আয়োজন করছে এর জন্য তাদেরকে স্বাগতম জানাই। আবু সাঈদ সহ সকল শহীদদের নাম যুগে যুগে যুগে লালিত হবে তাদের স্মরণ করা হবে এটাই আমাদের প্রত্যাশা।

‎বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: ফেরদৌস রহমান বলেন, "২৪-এর গণআন্দোলনে যারা শহীদ ও আহত  তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। আপনারা জানেন, দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের টুর্নামেন্ট বন্ধ ছিল। মাননীয় উপাচার্য স্যারের আন্তরিক হস্তক্ষেপে আমরা পুনরায় এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। 

‎এছাড়াও তিনি সবাইকে শিক্ষাসুলভ,খেলাসুলভ আচরণের কথা বলেন যাতে আন্ত:বিভাগের যে সম্পক আরও উন্নত হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: ফেরদৌস রহমান। এছাড়া অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা জনাব মকবুল হোসেন এবং সভাপতির দায়িত্বে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো: ইসমাইল হোসেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন