সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ১২:৪৩ অপরাহ্ণ
কালাইয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

কালাই উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (ইজউই) এর আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। কালাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সোহেল রানার স্বাগত বক্তব্যর পরে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল, উপজেলা পশু সম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হারুনুর রশিদ, কালাই পল্লী উন্নয়ন অফিসের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রায় শতাধীক সমবায়ি, সুধীজন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন