সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাভারে ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ০৫:৩৮ অপরাহ্ণ
সাভারে ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলা প্রতিনিধি :

ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার (৫ জুলাই) রাত ১১টায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মোস্তফা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোস্তফার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর ডিবি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন