মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ০৯:৩৮ অপরাহ্ণ
কুলাউড়ায় বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা প্রতিনিধি‎:

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশে অবস্থানরত বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

‎৫ জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরীর আয়োজনে এ মিলনমেলার আয়োজন করা হয়।

‎এসময় মিলন মেলায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সহ-সভাপতি শাব্বির আহমদ চৌধুরী ও মো. আব্দুল লতিফ, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন, মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিজামুর রহমান টিপু, জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলামসহ বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মিলনমেলায় উপস্থিত নেতারা সংগঠনের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় কার্যক্রমকে বেগবান করতে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ