শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য-খবর

"আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি, তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে"—একজন বাবার বার্তা

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০৫:২৭ অপরাহ্ণ
"আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি, তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে"—একজন বাবার বার্তা

মো. আল-মাহফুজ শাওন:

বাবা—একটি ছোট্ট শব্দ, অথচ এর গভীরতা সীমাহীন। একজন সন্তানের জন্মের মুহূর্ত থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও দায়িত্বের আরেক নাম বাবা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বাবার সন্তানের উদ্দেশে লেখা একটি আবেগঘন বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বার্তাটি অনেকের হৃদয় স্পর্শ করেছে। সেখানে তিনি লিখেছেন—

"আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি।

তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে।

আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছিলাম।

তুমি আমার শেষ পোশাকটি বেছে নেবে।

আমি তোমাকে প্রথম শ্বাস নিতে দেখেছি।

তুমি আমার শেষ নিঃশ্বাস নিতে দেখবে।

কিন্তু মনে রেখো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে থাকবে।"

এই কয়েকটি বাক্যে ফুটে উঠেছে একজন বাবার সীমাহীন মমতা, দায়িত্ববোধ এবং সন্তানের প্রতি আজীবনের নিঃস্বার্থ ভালোবাসা। একজন বাবা নিজের সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। বিনিময়ে তিনি শুধু সন্তানের ভালোবাসা, সম্মান এবং পাশে থাকার প্রত্যাশা করেন।

এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততার মাঝেও বাবা-মায়ের প্রতি যত্ন, ভালোবাসা ও সম্মান প্রকাশ করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। কারণ, পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে বাবা-মায়ের ভালোবাসা চিরকাল নিঃস্বার্থ ও অমূল্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন