সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় পৈতৃক সম্পতির দাবীতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০৫:৩৯ অপরাহ্ণ
লোহাগড়ায় পৈতৃক সম্পতির দাবীতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নড়াইল :

লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবীতে ভাইদের বিরুদ্ধে বিধবা বোনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজ পাড়ার মৃত চাঁদ খানের মেয়ে মোসা: সেলিনা খানম।

লিখিত অভিযোগে তিনি বলেন, লোহাগড়া উপজেলার লোহাগড়া মৌজায় ৬৯ নং দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮.৬৮ শতাংশ জমি আমার নামে রেকর্ডভুক্ত হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমার নিকট রয়েছে। আমার চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ২৩ মে  উল্লেখিত জমি গ্রহিতা লিয়াকত হোসেন লিপুসহ ৩ জনের কাছে  আমি বায়না রেজিস্ট্রি মূলে বিক্রি করা হয়। এরপর জমির গ্রহিতারা জমির দখলস্বত্ব বুঝে নিতে গেলে আমার দুই ভাই যথাক্রমে জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খানসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দখলস্বত্ব বুঝিয়ে দেয়। পরবর্তীতে আমার ভাই জাহিদুর রহমান খান বেআইনিভাবে আমাকে এবং জমির গ্রহিতাদের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

তিনি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গ্রহিতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একটি কথিত অভিযোগ দায়ের করেছেন। আমি এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমার সম্পত্তি দখলস্বত্ব বুঝে দেয়ার জন্য প্রশাসনের আশু সহযোগিতা কামনা করছি। 

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জমির গ্রহীতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা, ভুক্তভোগীর জামাতা জুবায়ের হোসেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন