শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ আটক ১০

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০৯:০২ অপরাহ্ণ
তাড়াইলে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ আটক ১০

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, তিন মাদকসেবী এবং বিভিন্ন মামলার এক নারীসহ পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের নুর উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৫) এবং জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার গ্রামের মারফত আলীর ছেলে মানিক মিয়া (২৪)। এ সময় তাদের সঙ্গে থাকা তিন মাদকসেবীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের আবদুল লতিফের ছেলে আরিফ (২১), একই গ্রামের সাদেকের ছেলে রোমান (২৩), তালজাঙ্গা ইউনিয়নের চর তালজাঙ্গা গ্রামের মৃত আবদুল কদ্দুসের ছেলে ইলিয়াস (২৩), জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত রমজানের ছেলে কামাল উদ্দিন (৪০) এবং দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের সোহেল রানার স্ত্রী শরমিন আক্তার (৩০)।

থানা সূত্রে জানা গেছে, তাড়াইল থানায় জনবল সংকট থাকায় জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এনে চারটি দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি,মাদকসেবী এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাড়াইল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই মাদক কারবারি,তিন মাদকসেবী এবং পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ