মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইবির লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৭:১৯ অপরাহ্ণ
ইবির লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি:

ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে “ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান” পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগ।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ অভিযান শুরু করে তারা। পরে ডায়না চত্বর, প্রশাসন ভবন চত্বর, ঝাল চত্বর, ইবনে সিনা বিজ্ঞান ভবন, লাইব্রেরি ভবন এবং মীর মশাররফ ভবন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তারা। 

এসময় উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম এবং সিনিয়র অধ্যাপক ড. জুলফিকার হোসাইন। অভিযানে বিভাগটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অভিযান শেষে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার স্থাপন করেন।

এ ব্যাপারে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম বলেন, “ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার লক্ষ্যেই আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের সবুজ ক্যাম্পাস আরও পরিচ্ছন্ন ও নান্দনিক হয়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি পাবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন