মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়নে ডিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৯:৪৬ অপরাহ্ণ
তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়নে ডিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুর সীমান্ত এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে। যার বাজার মূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

জানা যায়,মঙ্গলবার (৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গোলহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। এসময় এর সঙ্গে জড়িত থাকা কয়েকজন চোরাচালানী পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে শাকিল মিয়া (৪৫), কামড়াবন্দ গ্রামের সামসু মিয়ার ছেলে আল আমিন (৪০), একই এলাকার মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২—৩ জনকে আসামি করে ডিবি পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, চিহ্নিত চোরাচালানী আল আমিন, শাকিল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন