শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘন্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০২:০০ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘন্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের ইটনায় হাওরে চলন্ত একটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন ও ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সদরঞ্জন দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনিসহ দুজন হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরা সাতজনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকার গতিরোধ করে। 

পরে নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া বলেন, বগাডুবি খালের দিক থেকে একটি নৌকা থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। গিয়ে দুই ব্যক্তিকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান। পরে তাদের বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন। বর্শিকুড়া এলাকার বাসিন্দা রুমেল মিয়া বলেন, খবর পেয়ে বাজার থেকে কয়েকটি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করেন। তবে ডাকাতদের নৌকাটি এলংজুরী ইউনিয়নের দিকে চলে গেলে অন্ধকারের কারণে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এর পূর্বে গত মঙ্গলবার করিমগঞ্জ থানাধীন নওগা সুইচ গেইটের নিকটে শিশুর লাশ বাহী ট্রলারে ডাকাতি হয়। রাত ১০টায় বালিখলা থেকে মিঠামইন আসার পথে এই ঘটনা ঘটে। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত  করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।র্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ