শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালাইয়ে কৃষক কার্ড বাস্তবায়নে জমির নামজারি দ্রুত সম্পন্নের নির্দেশ

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৭:০৭ অপরাহ্ণ
কালাইয়ে কৃষক কার্ড বাস্তবায়নে জমির নামজারি দ্রুত সম্পন্নের নির্দেশ

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রকৃত কৃষকদের জমির নামজারি দ্রুত সম্পন্ন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নামজারি সংক্রান্ত সেবায় কোনো ধরনের হয়রানি বা অযথা বিলম্ব না করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা এবং সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও অন্যান্য সেবা সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কৃষক কার্ডের আওতায় প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তির জন্য জমির মালিকানার হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জমির নামজারি কার্যক্রম দ্রুত, নির্ভুল ও অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

এ লক্ষ্যে স্থানীয়ভাবে মাইকিং, প্রচার-প্রচারণা এবং অন্যান্য মাধ্যমে কৃষকদের মধ্যে নামজারির প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। যেসব কৃষকের নামে রেকর্ডীয় খতিয়ান বা নামজারি খতিয়ান নেই, তাদের দ্রুত নামজারির আবেদন করতে উদ্বুদ্ধ করতে হবে। প্রয়োজনে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কৃষক কার্ডের সুবিধা নিতে আগ্রহী প্রকৃত কৃষকদের নামজারির আবেদন অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। আবেদনকারীদের স্থানীয় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নামজারি বিষয়ে কৃষকদের যথাযথ পরামর্শ প্রদান নিশ্চিত করতে হবে এবং সেবা প্রদানে কোনো ধরনের হয়রানি বা অযথা বিলম্ব করা যাবে না। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, নিয়মিত তদারকি এবং কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব বলেন, কৃষক কার্ড কর্মসূচির সুফল যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে, সে লক্ষ্যেই জমির নামজারি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের গত ৭ জুলাই ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে কালাই উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস এবং উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ