শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৭:০৯ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন :

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ ৯ জুলাই ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল "Climate Action: জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা।

আলোচনা সভায় কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সবার নৈতিক দায়িত্ব। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন থানা, পুলিশ লাইন্স, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও জনসম্পৃক্ত স্থানে ১২ হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সকল নাগরিক, বিশেষ করে তরুণ সমাজকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং সম্মিলিত উদ্যোগে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ডিসিপ্লিন প্রধান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, জনাব খোন্দকার মোঃ ফজলুল হক, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা, ডা. কাজী আবু রাশেদ, সিনিয়র কনসালটেন্ট, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা-সহ খুলনাস্থ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ