মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

টানা বর্ষণে হাওরে বাড়ছে পানি, বন্যার আশঙ্কায় হাওরবাসী

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৯:১০ অপরাহ্ণ
টানা বর্ষণে হাওরে বাড়ছে পানি, বন্যার আশঙ্কায় হাওরবাসী

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের অবিরাম বর্ষণে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে চরম বিপর্যয় নেমে এসেছে। গত কয়েকদিন ধরে চলা এই টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, সেই সঙ্গে হাওরজুড়ে দেখা দিয়েছে তীব্র বন্যার আশঙ্কা।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, কালনী নদীর পানির লেভেল ২.৪৭ মিটার রেকর্ড করা হয়েছে, যা প্রাক-বর্ষা বিপদসীমার (৫.৩৫ মিটার) ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী ইটনা স্টেশনে ধনু-বৌলাই নদীর পানি ৩.১৪ মিটার এবং চামড়াঘাট স্টেশনে ধনু নদীর পানি ২.৭৫ মিটারে অবস্থান করছে। পানি সাময়িকভাবে কিছুটা কম থাকলেও নির্বাহী প্রকৌশলীর বক্তব্য অনুযায়ী, ধারাবাহিক পানি বৃদ্ধির কারণে যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। দিনমজুর ও কৃষিশ্রমিকরা ঘর থেকে বের হতে না পারায় কোনো কাজ পাচ্ছেন না। কর্মহীন হয়ে পড়ায় অনেক পরিবারে উনুন জ্বলছে না, ফলে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। একই দশা হাওরের জেলেদেরও। বৈরী আবহাওয়া এবং তীব্র স্রোতের কারণে জেলেরা নদী বা হাওরে মাছ ধরতে যেতে পারছেন না। জাল-নৌকা গুটিয়ে বসে থাকায় তাদের দৈনিক আয় একেবারেই বন্ধ হয়ে গেছে। এদিকে অবিরাম বৃষ্টির পানি জমে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার এবং বসতবাড়ির চারপাশ জলমগ্ন হয়ে পড়েছে। পানি যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, তাতে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।  নদী ও হাওরের পানি এখনও পুরোপুরি বিপদসীমা অতিক্রম না করলেও আকস্মিক ঢল ও বৃষ্টির ধারাবাহিকতায় তীরবর্তী মানুষ গবাদিপশু এবং ঘরবাড়ি নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। 

দ্রæত এই পরিস্থিতির উন্নতি না হলে এবং সরকারি বা বেসরকারিভাবে জরুরি ত্রাণ সহায়তা না পৌঁছালে হাওরবাসীর দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানিয়েছেন, হাওরের নদ-নদীতে প্রতিদিন পানি বাড়ছে। তবে স্বস্তির বিষয় হলো, পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে এবং এই মুহূর্তে বড় কোনো বন্যার সুনির্দিষ্ট পূর্বাভাস নেই।  তবে যেহেতু প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে, তাই যেকোনো সময় বন্যার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী

লোহাগড়া প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলা...

২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৭ অপরাহ্ণ
জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি (খুলনা):খুলনার কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সহনশ...

২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৩ অপরাহ্ণ