মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নদী পথে কয়রা টু শ্যামনগর সম্পর্কের উচ্চতায়; খেয়া ঘাটের উদ্বোধন

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৯:১২ অপরাহ্ণ
নদী পথে কয়রা টু শ্যামনগর সম্পর্কের উচ্চতায়; খেয়া ঘাটের উদ্বোধন

‎উপজেলা প্রতিনিধি (খুলনা) :

‎খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর করে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘গোবরা কমিউনিটি হার্বোরিং বা গোবরা ঘাট’।

‎বুধবার (৮ জুলাই) বিকেলে এক উৎসবমুখর পরিবেশে আধুনিক এই ঘাটটি উদ্বোধন ও হস্তান্তর করা হয়।

‎ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এই ঘাটটি নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই ঘাটে প্রায়ই দুর্ঘটনা ঘটত। কয়রা উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ফ্রেন্ডশিপ যৌথ উদ্যোগে কাজ শুরু করে। মোট ২৭৬ ফুট দীর্ঘ ঘাটের মধ্যে ফ্রেন্ডশিপ ১৫৬ ফুট এবং উপজেলা প্রশাসন বাকি ১২০ ফুট কংক্রিটের ঢালাই কাজ সম্পন্ন করে।

‎ঘাটের উদ্বোধন করে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী বলেন, এই যৌথ উদ্যোগের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। এটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং দুর্যোগপ্রবণ এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী একেএম সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য দেন। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা এবং সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন