শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

কলাগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ সৈকত জামিল

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০২:১৩ অপরাহ্ণ
কলাগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ সৈকত জামিল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

 তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ও দেশ-বিদেশে সু-পরিচিত ব্যবসায়িক কেন্দ্র কলাগাঁও বাজার। আসন্ন ২৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে,

কলাগাঁও বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। উল্লেখ্য এ নির্বাচনে রুই মাছ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সৈকত জামিল।

 তিনি সকল ব্যবসায়ীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। জানাযায় তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যবসায়ীদের দোরগোরায় গিয়ে মতবিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন। ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন,ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ী বহুমুখী সমবায়  সমিতির ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সৈকত জামিল বলেন,ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসায় রুই মাছ মার্কা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে সকল ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং কলাগাঁও বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, রুই মাছ মার্কায় নির্বাচিত হতে পারলে বাজারের সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কলাগাঁও বাজারকে একটি আধুনিক, সুশৃঙ্খল যানজটমুক্ত ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।

পরিশেষে: মোঃ সৈকত জামিল সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণার পর তিনি কলাগাঁও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া,সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করে একটি সুন্দর,উন্নত ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ গঠনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ