শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০২:২০ অপরাহ্ণ
খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

মো: আল-মাহফুজ শাওন :

খুলনা নগরীতে পাপিয়া (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত প্রায় ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোড এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পাপিয়া ওই এলাকার বাসিন্দা রিপনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় পাপিয়ার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ