শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৬:৪৩ অপরাহ্ণ
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর অনুমোদিত (রেজি. নং: না:গঞ্জ-৭০/সদর-৩৫) সামাজিক ও মানবিক সংগঠন "এসো আলোর সন্ধানে যুব সংগঠন"-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের ইউনাইটেড নলেজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নবী হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক ও সংগঠনের উপদেষ্টা শরীফ মোহাম্মদ আরিফ মিহির, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন, ডা. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং মো. সাইদুল্লা হৃদয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মো. আশরাফুল আহমদ, সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বুরহান উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সুধীজন।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা এবং হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক হযরত মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী, ইমাম ও খতিব, কাশীপুর দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন সৈকত আশরাফী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, "এসো আলোর সন্ধানে যুব সংগঠন" গত ১১ বছর ধরে সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি দেশ ও সমাজের কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ