বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৯:১০ অপরাহ্ণ
বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: 

আসন্ন ১৮জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির মাওলানা মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আখতার উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ কবির ও জনাব মো. জাকির হোসেন। এছাড়া উপজেলা নায়েবে আমির মাওলানা মো. শফিউল্লাহ, জনাব মো. আব্দুর রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে পরিকল্পিত প্রচার-প্রচারণা, সাংগঠনিক তৎপরতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সমাবেশের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, প্রচার কার্যক্রম ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে বরিশাল বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন