মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০৯:৩৩ অপরাহ্ণ
কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মনু নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা।

ত্রাণ বিতরণ কার্যক্রম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গণকিয়া এলাকার উগারছড়া গাঙ পরিস্থিতি পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার শফিক উদ্দিন, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনু, সেক্রেটারী তাওহীদুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনের সময় নেতৃবৃন্দ বলেন, মনু নদীর বাঁধ ভাঙার ফলে পৃথিমপাশা ইউনিয়নের সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিপদের এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

নেতৃবৃন্দ বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি দুর্গতদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী

লোহাগড়া প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলা...

২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৭ অপরাহ্ণ
জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি (খুলনা):খুলনার কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সহনশ...

২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৩ অপরাহ্ণ