মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বীতায় কিশোরগঞ্জ চেম্বারের পরিচালক হলেন এ.এফ.এম ইমদাদ উল্লাহ

Admin ১২ July ২০২৬ · Sunday · ১১:০০ পূর্বাহ্ণ
বিনা প্রতিদ্বন্দ্বীতায় কিশোরগঞ্জ চেম্বারের পরিচালক হলেন এ.এফ.এম ইমদাদ উল্লাহ
বিনা প্রতিদ্বন্দ্বীতায় কিশোরগঞ্জ চেম্বারের পরিচালক হলেন এ.এফ.এম ইমদাদ উল্লাহ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ দুই বছর মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি নির্বাচন করা হয়েছে।এ কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন এ.এফ.এম ইমদাদ উল্লাহ

শনিবার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে নব নির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সভাপতি লায়ন আবু বক্কর সিদ্দিক,সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহ সভাপতি এহতেশামুল হুদা মুনাব্বী এবং পরিচালক নির্বাচিত হয়েছেন খসরুজ্জামান শরীফ, এ কে এম মিজানুর রহমান, এ কে এম মাহফুজুর রহমান বাপ্পী, এ এফ এম ইমদাদ উল্লাহ, আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, আক্তারুজ্জামান রুবেল, খাইরুল বাশার মামুন, এ এইচ এম জুনায়েদ পিন্টু, এ কে এম ছালেক ভূঞা, মতিউর রহমান, রিজওয়ানুল আলম জুসেফ, সওকত হাসান বাবু ও কাজী সানাউল করীম রাসেল।

এ সময় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য আবদুল আহাদ মানিক ও সেলিনা ইয়াছমিন কাকলী, চেম্বারের বিগত কমিটির সভাপতি এ কে এম মুজিবুর রহমান বেলাল, সিনিয়র সহ সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, সহ সভাপতি শামছুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন।  

এ.এফ.এম. ইমদাদ উল্লাহ কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন।তাছাড়াও তিনি -কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক,কিশোরগঞ্জ নূরুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটির

সদস্য,কিশোরগঞ্জ হয়বতনগর কামিল মাদ্রাসা এ্যালমনাই এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক,কিশোরগঞ্জ জেলা গণপূর্ত ঠিকাদার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক,কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্ঠা,কিশোরগঞ্জ জেলা মাদক বিরোধী আন্দোলনের উপদেষ্ঠা,

কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জের আজীবন সদস্য,বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, কিশোরগঞ্জের আজীবন সদস্য,কিশোরগঞ্জ সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য,

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ এর সাধারণ সদস্য,কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সাধারণ সদস্য,কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলামের বোনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলামের বোনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

মো: আল-মাহফুজ শাওন:খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সভ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৭:১২ অপরাহ্ণ
বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পর...

২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৮ অপরাহ্ণ