মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ‌এইচডব্লিউপিএল ও বিএইচডিএসের বিশুদ্ধ খবার পানি বিতরণ

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৪:০২ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ‌এইচডব্লিউপিএল ও বিএইচডিএসের বিশুদ্ধ খবার পানি বিতরণ

মাসুদ মাহাতাব :

এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা। সংগঠনটির ঢাকা বিভাগ ও নারায়ণগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও হালকা খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

শনিবার (১১ জুলাই) এইচএসসি পরীক্ষার পঞ্চম দিনে সরকারি কদম রসুল কলেজ পরীক্ষা কেন্দ্রে অবস্থানরত শতাধিক অভিভাবকের হাতে মিনারেল ওয়াটার ও হালকা খাবার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা। আয়োজকরা জানান, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও পরীক্ষার্থীদের অভিভাবকদের কথা বিবেচনা করে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কবির হোসেন, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, রাকিব মিয়াসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম বলেন, “এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ায় তাদের কষ্ট কিছুটা লাঘব এবং মানবিক সহমর্মিতার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসুক।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এ বিশুদ্ধ পানি ও হালকা খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, সেবামূলক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অপেক্ষমাণ অভিভাবকরা। তারা বলেন, প্রচণ্ড গরম ও অনিয়মিত বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার সময় বিশুদ্ধ পানি ও খাবার পেয়ে তারা স্বস্তি অনুভব করেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন