শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ঈশ্বরগঞ্জে পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণের দায়ে যুবকের কারাদণ্ড

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৪:২৭ অপরাহ্ণ
ঈশ্বরগঞ্জে পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণের দায়ে যুবকের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণের দায়ে যুবকের কারাদণ্ড

মোঃ শহিদুল ইসলাম,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভ্রাম্যমাণ আদালতের সাথে অশোভন আচরণ করার দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকে ৫০০ টাকার তেল দেওয়ার পর তিনি আরও তেল দাবি করেন এবং মোটরসাইকেল সরাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন তিনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে শান্ত করার চেষ্টা করেন। তবে মোবারক হোসেন ইউএনও’র সাথেও তর্কে জড়ান এবং চরম অশোভন আচরণ করেন। পাম্প কর্তৃপক্ষ আরও জানায়, এর আগে গত ৬ এপ্রিলও উপজেলার ভূঁইয়া ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মোবারক ভ্রাম্যমাণ আদালতের সাথে তর্কে জড়িয়েছিলেন।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। তিনি দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক অভিযুক্ত মোবারককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ