শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০৭:০৯ অপরাহ্ণ
তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে এ চারা বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

সভায় জানানো হয়,সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তাড়াইল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রস্তুতি সভায় ইউএনও তানজিলা আখতার বলেন, “শুধু গাছ লাগালেই হবে না,প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে সবুজ ও পরিবেশবান্ধব তাড়াইল গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন,উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চারা বিতরণের পদ্ধতি এবং চারার পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে,যা ভবিষ্যতে সবুজায়ন,পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ২০টি বিদ্যালয়ের প্রতিটিতে ১০টি ফলজ ও ১০টি ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ