মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৫:০৪ অপরাহ্ণ
আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা জেলা প্রতিনিধি :

আশুলিয়ার ধামসোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেপ্তার করা হয় মো. সাব্বির সরকার (২৪) ও মো. রাসেল (২৫) কে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাব্বির সরকারের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা এবং রাসেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন