শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, পুলিশের হস্তক্ষেপ

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৯:০৪ অপরাহ্ণ
তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, পুলিশের হস্তক্ষেপ

রুহুল আমিন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদক, চুরি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাড়াইল থানা পুলিশের ২০ থেকে ২৫ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, মাদক সেবন, চুরি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে আসছেন এলাকাবাসী। এসব অভিযোগের প্রতিবাদে  সোমবার (১৩জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে স্থানীয় গ্রামবাসীরা একটি বৈঠক করেন। বৈঠকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে মঙ্গলবার সকালে অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে।

বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তাড়াইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। পরে তাড়াইল-করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবীর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনাস্থলে পুলিশ মাইকিং করে এলাকাবাসীর উদ্দেশ্যে জানায়,"কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, “গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে স্থানীয় গ্রামবাসীরা মিটিং করে। সেখানে এলাকার কথিত মাদক কারবারি, মাদকসেবী, চিহ্নিত চোর ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বাড়িঘর ভাঙচুরের প্রস্তুতি নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আমরা আজ বেলা সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এলাকাবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে। স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ