শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালাইয়ে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ
কালাইয়ে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, কালাই-এর আয়োজনে “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

স্বাগত বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ন আহমেদ। তিনি মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইনের প্রয়োগ ও অপরাধের শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর বিরূপ প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

কালাই থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হাসান মাদকবিরোধী আইন প্রয়োগ এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা তুলে ধরেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনিন ডেইজি মাদকাসক্তির ফলে মানবদেহে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি এবং চিকিৎসা বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, কালাই মডেল মসজিদের খতিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ