মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে সাংবাদিকের শিশু নাতির মৃত্যু

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৯:১৩ অপরাহ্ণ
নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে সাংবাদিকের শিশু নাতির মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে এক বছরের শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায় , আমাদা গ্রামের  অন্তিক সরদারের শিশুপুত্র (১বছর ১৪ দিন) সরদার অরহানকে মায়ের দুধ খাওয়ানোর সময় তার শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যু হয়।

শিশুটির দাদা দৈনিক আমার দেশ পত্রিকার নড়াইলের লোহাগড়া উপজেলা প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপু।

এ ঘটনায় শিশুটির পরিবারসহ  গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন