শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৯:১৫ অপরাহ্ণ
কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

বাবলু দেব, কুবি প্রতিনিধি: 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে নতুন করে দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষক সমিতির সম্ভাব্য নির্বাচন আগামী ডিসেম্বরে হওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতি সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

অন্তর্ভুক্ত হওয়া নতুন দুজন সদস্য হলেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। আহ্বায়ক কমিটিতে থাকা বাকি সদস্যরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। 

এ বিষয়ে কুবি শিক্ষক সমিতির সদস্য সচিব ড. জুলহাস উদ্দিন বলেন, 'এ বছর ডিসেম্বরের শেষের দিকে শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে দিকে শিক্ষকদের নিয়ে একটি সম্মিলিত ট্যুর আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।' 

শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, আজকে আমাদের দুইজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তীতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা যেতে পারে। 

শিক্ষক সমিতির নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমাদের যে গঠনতন্ত্র রয়েছে, সে অনুযায়ী ডিসেম্বরে নির্বাচনের কথা বলা আছে। সে অনুযায়ী আমাদের নির্বাচন করা হবে। তবে ডিসেম্বরে নির্বাচন হওয়া না হওয়া তৎকালীন পরিস্থিতির উপর নির্ভর করবে। এর আগে সাধারণ শিক্ষকদের সম্মতি প্রয়োজন, তাদেরকে নিয়ে আমাদের কার্যক্রম এগোতে হবে।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ