মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৯:২০ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কক্সবাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। কয়েক ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা থেকে শহরের গুনগাছতলা এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান ছিল।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। তাদের দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন ফারুক  বলেন, "শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

কক্সবাজার সরকারি কলেজের পরীক্ষার্থী মহিউদ্দিন চৌধুরী বলেন, "বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও অনেক কষ্ট করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু সেই বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি।

একই কলেজের পরীক্ষার্থী মতিউর রহমান বলেন, শিক্ষামন্ত্রীর উচিত পরীক্ষা কঠিন করার পরিবর্তে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাক্রম উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া।

এদিকে, কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলায় কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে কর্মস্থলগামী মানুষ, রোগীবাহী যান এবং দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান বলেন, "শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন