মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা,একজন আটক

Admin ১৬ July ২০২৬ · Thursday · ১২:১৫ পূর্বাহ্ণ
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা,একজন আটক
নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মিঠামইন উপজেলার বেরীবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার রাতে তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর দুইজন পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এলাকাবাসীর মাধ্যমে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হামলার কারণ এবং এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলামের বোনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলামের বোনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

মো: আল-মাহফুজ শাওন:খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সভ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৭:১২ অপরাহ্ণ
বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পর...

২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৮ অপরাহ্ণ