শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০১:৫৭ অপরাহ্ণ
মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কে কুপিয়ে হত্যা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর কে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (১৫) জুলাই রাত সাড়ে ৯ টার দিকে মিঠামইন বাজার থেকে নিজ বাড়ি উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় বাগানবাড়ির সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জন সন্ত্রাসী। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে আহত করা হয়। 

ঘটনার সময় তার নিজ বাড়ি বাগানবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আনন্দ বসাক  চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ