মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০২:০৯ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

মো: আল-মাহফুজ শাওন: 

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক এবং এখন টিভির খুলনা প্রতিনিধি মো. তরিকুল ইসলামের মমতাময়ী মা আর নেই। আজ সকাল ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন